Loading...

দুর্গাপুজোয় অনুদান এক লক্ষ টাকা করে, তবে 'সহযোগিতা' না নিলে ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী

  • admin

  • ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯

আজকাল ওয়েবডেস্ক: বাঙালির আবেগ দুর্গাপুজো। মমতা জমানায় পুজোয় বছর বছর অনুদান দেওয়া হত সরকারের পক্ষ থেকে। রাজ্যে পালাবদলের পর, অনুদানের পরিমাণ কত হবে? তা নিয়ে তীব্র জল্পনা ছিল। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, অনুদান প্রসঙ্গে।  জানিয়ে দিলেন, চলতি বছরে দুর্গাপুজোর সরকারি আর্থিক সহায়তা বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ ‘অপশনাল’। জানালেন, যেসব পুজো কমিটি সরকারি অনুদান নিতে চাইবে, তাদের আবেদন করতে হবে। আবেদনকারীদের পশ্চিমবঙ্গ সরকার এক লক্ষ টাকা করে অনুদান দেবে। যারা অনুদান নিতে চাইবেন না, তাঁদের থানায় আবেদন করার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি অনুদান নেওয়া বা না নেওয়ার সঙ্গে কোনও রাজনৈতিক পরিচয় বা বিরোধিতাকে যুক্ত করা হবে না। পুজো কমিটিগুলিই সিদ্ধান্ত নেবে তারা সরকারি আর্থিক সহায়তা নেবে কি না।

ADVERTISEMENT

অন্যদিকে, পুজো কমিটিগুলির জন্য বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি ফায়ার ব্রিগেডের প্রয়োজনীয় লাইসেন্স নিতে হলেও লাইসেন্স ফি দিতে হবে না বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

পুজোর দিনগুলিতে দায়িত্ব পালন করা সরকারি কর্মীদের জন্যও বিশেষ সুবিধার ঘোষণা করা হয়েছে। পুলিশ, ফায়ার ব্রিগেড, স্বাস্থ্য, পরিবহণ, পুরসভা-কর্পোরেশন, সিভিল ডিফেন্স এবং কর্মবন্ধুদের পুজোর দায়িত্ব শেষ হওয়ার পর দু’দিনের সবেতন ছুটি দেওয়া হবে। তাঁদের ছুটির বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব মুখ্যসচিবকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, উৎসবের সময় বহু সরকারি কর্মী পরিবার-পরিজনকে সময় না দিয়ে মানুষের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন। তাঁদের এই কাজের কথা মাথায় রেখেই অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ADVERTISEMENT