Loading...

দুর্গাপুজোর আগেই সোনার দাম হাজার হাজার টাকা কমবে! একধাক্কায় কত কমবে সোনার গয়নার দাম? এখনই জেনে নিন

  • admin

  • ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২১

আজকাল ওয়েবডেস্ক: আগস্টের শুরুতেই নিম্নমুখী সোনার দাম। দেশজুড়ে কমল হলুদ ধাতুর দর। সোনার বাজারে ধস নামতেই ২২ ও ২৪ ক্যারাটের দরে বড়সড় বদল এল। যা ঘিরে আবারও আশায় বুক বাঁধছেন মধ্যবিত্তরা।

ADVERTISEMENT

আজ, ৪ আগস্ট মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩২ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার টাকা। আর দু'মাস। দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। উৎসবের মরশুমেই সোনা কেনার হিড়িক বাড়ে অনেকেরই। চলতি বছরে দুর্গাপুজোর আবহে কি সোনার দাম কমবে?

আরও পড়ুন

চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ঘিরে বিশেষভাবে খুশি নন মধ্যবিত্তরা। পশ্চিম এশিয়ায় অস্থিরতা শুরুর সময় থেকেই সোনার দাম ওঠানামা করছিল। গত কয়েকদিনেও তা অব্যাহত। এই আবহে মধ্যবিত্তের মনে প্রশ্ন, আগামী কয়েক মাসের মধ্যে সোনার দাম কি কমতে পারে? বিশেষত দুর্গাপুজো, দীপাবলি, লক্ষ্মীপুজোর সময় কি সোনার দাম কমতে পারে?

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দাবি, সোনার দামের ওপর আন্তর্জাতিক বাজারে সকলের নজর রয়েছে। গত কয়েকদিন ধরেই সোনার দামে স্থিরতা ছিল না। একটানা ওঠানামা অব্যাহত রয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসে আবারও সোনার দামে বেশ খানিকটা পতন হতে পারে। তাই বিয়ের ও উৎসবের মরশুমে সোনার দাম বেশ খানিকটা কমতে পারে।

 

সোনার দাম বর্তমানে নিম্নমুখী কেন? ওয়াকিবহাল মহলের দাবি, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, হাই রিয়েল ও বন্ড ইয়িল্ডের কারণে সোনায় বিনিয়োগের ঝুঁকি এড়িয়ে যাচ্ছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, এই বন্ড ইয়িল্ড যদি একটানা ঊর্ধ্বমুখী থাকে, সেক্ষেত্রে শেয়ার বাজারেও চাপ পড়বে। পাশাপাশি সোনার দাম আরও কমবে।

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের ওপরেও সোনার দাম নির্ভরশীল এখন। যদি ফেডারেল রিজার্ভের কড়া অবস্থান প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে মার্কিন ডলার আরও শক্তিশালী অবস্থানে থাকবে। মার্কিন ডলার শক্তিশালী অবস্থানে থাকলেই সোনার দামে বিরাট পতন হতে পারে। আন্তর্জাতিক বাজারেও সোনার দামে বিপুল ধস নামতে পারে।

ADVERTISEMENT