Loading...

তাঁর ‘উস্কানি’তেই কাঠগড়ায় স্বরূপ? সিমরন পালের অভিযোগের মারাত্মক জবাব রুদ্রনীলের!

  • admin

  • ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৭

দেব এবং রুক্মিণী মৈত্র, টলিউডের অন্যতম পাওয়ার কাপল। প্রায় এক দশক ধরে সম্পর্কে থাকার পরও এখনও তাঁরা সাত পাকে বাঁধা পড়েননি। সেই নিয়ে বিভিন্ন সময়, বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁদের। এবার বিয়ে না করা, পরিবার না বাড়ানোর প্রসঙ্গে কী জানালেন তিনি?

'দাদাগিরি'র মঞ্চে এই সপ্তাহে আসছেন এক ঝাঁক তারকা। সুদীপা চ্যাটার্জি তাঁদের অন্যতম। এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'দাদাগিরি'র যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সুদীপা দেবকে জিজ্ঞেস করছেন কেন তিনি পরিবার ভালবাসা সত্ত্বেও সেটাকে বাড়াচ্ছেন না? অর্থাৎ কেন বিয়ে করছেন না? জবাবে দেব তাঁকে বলেন, 'সুদীপাদি আমি এমন কিছু বলতে চাই না..., কেন আমি বিয়ে করিনি সেটা বলে, যে আমার পার্টনার, তাঁকে আমি অপমান করতে চাই না। কিন্তু জীবনে যদি খুশি থাকা, ভাল থাকা লক্ষ্য হয়, তাহলে আমি খুশি। পৃথিবীতে তো কেউ বলেনি, বিয়ে করলেই তুমি খুশি থাকবে, বিয়ে না করলে তুমি খুশি থাকবে না। তোমার নিজের সন্তান থাকলে তুমি খুশি থাকবে, সন্তান না থাকলে খুশি থাকবে না।'

ADVERTISEMENT

আরও পড়ুন

প্রসঙ্গত, 'দাদাগিরি' সিজন ১১ -এ, সৌরভ গাঙ্গুলির জায়গায় সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন দেব। প্রথমবার তিনি কোনও রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করছেন। তাঁর সঞ্চালনা, যেভাবে তিনি শোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রতিযোগীদের সঙ্গে কথা বলছেন বা মিশছেন, তাতে মুগ্ধ দর্শক। এই রিয়্যালিটি শো প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯ থেকে দেখা যায়।

তবে এদিন এদিন এও স্বীকার করে নেন, তিনি খুশি থাকলেও তাঁর জীবনের কিছু সিদ্ধান্ত মোটেই ঠিক হয়নি। তাঁর কথায়, 'কিছু সিদ্ধান্ত আমার জীবনে ঠিক হয়নি। কিছু সিদ্ধান্ত হয়তো আরও ভাল হতো। কিছু সিদ্ধান্ত আমি হয়তো অনেক আগে নিতে পারতাম। নিইনি। অবশ্যই আক্ষেপ হয়। মনে হয় কিছু ভুল আমি না-ই করতে পারতাম। আক্ষেপ হয়। কিন্তু তার মানে এটা নয় যে আমি খুশি নেই। তার মানে এটা নয় যে আমি আমার বাবা-মাকে ভাল রাখছি না। আমার বাড়িকে ভাল রাখছি না। বা আমার কাজের জায়গায়, কোথাও যেন আমার কাজকে ছোট করছি। ধরো, কাজকে ভালবাসতে ভালবাসতে এমন একটা জায়গায় চলে গেল, যেখানে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম অনেকটা পথ এগিয়ে গিয়েছি।অনেকটা বয়স খরচ করতে করতে এই জায়গায় পৌঁছে গেলাম। কিন্তু আমার সত্যিই কোনও আফসোস নেই।' তিনি কোন ঘটনাকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন তা নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া।

ADVERTISEMENT