সাবেকিয়ানার সঙ্গে ফিউশনের মিশেল! আজকাল ফ্যাশন ফ্লোরের উৎসবের সাজে অনবদ্য সঙ্গীতা সিনহা
পুজোর আবহে মেতে উঠেছে বাংলা। চারিদিকে আলোর মেলা, থিম-সাবেকিয়ানার প্যান্ডেল, নতুন পোশাকের সাজে মাতোয়ারা সকলে। সাবেকিয়ানা নাকি পশ্চিমী সাজে সাজবেন পুজোয়? সেই ধন্দই কাটাতে পারেন আজকাল ফ্যাশন ফ্লোরের পাতায় চোখ রাখলে। এথনিকের সঙ্গে ফিউশনের মিশেলে এক অনবদ্য সাজে ধরা দিয়েছেন ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির প্রযোজক তথা অভিনেত্রী সঙ্গীতা সিনহা।
পুজোর কয়েকদিন আগেই ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর পোস্টার লুক প্রকাশ পেয়েছে। আপাতত সেই ছবির অপেক্ষায় বাংলার দর্শক। তার আগে পুজোর সাজে নজর কেড়েছেন সঙ্গীতা। এথনিক, সাবেকিয়ানা এবং ফিউশন ড্রেসের তিন লুকে ‘ক্লাসি’ তিনি। বর্তমানে মেয়েরা যতই সারা বছর পাশ্চাত্য পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করুক, যে কোনও পুজো-পার্বনে আজও বেশিরভাগেরই পছন্দ শাড়ি। গ্লোন্ডেন টিস্যুর উপর জারদৌসি কাজের শাড়ি পরেছেন সঙ্গীতা। সঙ্গে আলগা খোপায় জড়ানো মালা। গলায়-কানে ও হাতে গোল্ডেন জুয়েলারির আধুনিকতার ছোঁয়াতেও যেন স্নিগ্ধতার ছাপ।
ADVERTISEMENT
কালো স্লিফলেস ব্লাউজের সঙ্গে জড়ির পাড়ের কাজের শিফন শাড়িতে নজরকাড়া সঙ্গীতা। গলায় অক্সিডাইসড চকার, খোলা চুলে ঝড় তুলেছেন অভিনেত্রী। বালুচরি শাড়ির এথনিক পোশাকেও মোহময়ী সঙ্গীতা। হাফ শোল্ডার ড্রেসে স্মার্ট লুকে চোখ ফেরানো দায়।
দুর্গাপুজো বর্ধমানে বাড়িতেই কাটান সঙ্গীতা। পঞ্চমী পর্যন্ত কলকাতার পুজোর উপভোগ করে চলে যান প্রিয়জনেদের মাঝে।তাঁর কথায়, “আমার কাছে পুজো মানে সমস্ত অভিমান-রাগ ভুলে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া, নিজের মানুষের কাছে ফিরে যাওয়া। বাড়ির সঙ্গে সময় কাটানো। সারা বছর সময় হয় না, তাই সপ্তমী থেকে দশমী আমি পরিবারের সঙ্গেই সময় কাটাই।”
ADVERTISEMENT
ছোটবেলার অনেকটা সময় বিষ্ণুপুরে কেটেছে সঙ্গীতার। সেসময় পরিবারের সঙ্গে ঠাকুর দেখা, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দের মধ্যে ছিল এক অন্য আনন্দ। চারদিনের চারটে পোশাকের সেই অনাবিল উন্মাদনা আজও তাঁর মনের মধ্যে গেঁথে রয়েছে।
মডেল – সঙ্গীতা সিনহা
পোশাক ও স্টাইলিংঃ চান্দ্রী মুখার্জি ডিজাইনস
মেকআপঃ অন্বিকা দাস
হেয়ারঃ বিশাল আদক
ভিডিও ও ফটোগ্রাফি – প্রশান্ত পাল, শান্তনু কর্মকার
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT