একদিকে ইস্টবেঙ্গল, একদিকে মোহনবাগান, মধ্যমগ্রামের এই কালীপুজোয় কলকাতা ডার্বির ছোঁয়া, প্রতিমা কোথায় রয়েছে দেখুন
‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’, এই গানটা শুধু ফুটবলপ্রেমী নয়, সব বাঙালির কাছেই একটা আবেগ। আর এবার এই আবেগই হয়ে উঠল কালীপুজোর ভাবনা।
বারাসাতের কালীপুজো রাজ্যজুড়ে বিখ্যাত। কিন্তু এবার তাক লাগিয়ে দিয়েছে মধ্যমগ্রামের মিলন চক্রের কালীপুজো। তাদের এবারের ভাবনা ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’।
ADVERTISEMENT
এবার ‘মিলন চক্র মধ্যমগ্রামের’ পুজো পা দিয়েছে ৫১ তম বর্ষে। পুরনো এই পুজোর ভাবনা যখন বাঙালির আবেগ ফুটবল, তা কী মোহনবাগান, ইস্টবেঙ্গলকে ছাড়া হয়?
গোটা মণ্ডপ জুড়ে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের ছোঁয়া। শুধু তাই নয় প্রবেশপথের ভাবনাতেও রয়েছে সৃজনশীলতার ছোঁয়া।
ADVERTISEMENT
মণ্ডপে প্রবেশ পথ গোলপোস্টের মধ্যে দিয়ে। সোজা হেঁটে গেলে প্রথমে পড়বে ইস্টবেঙ্গলের গেট। তারপর রয়েছে মোহনবাগানের গেট।
গোটা মণ্ডপ ফুটবল মাঠের আদলে সাজানো। তাতে কাটআউটে রয়েছেন পিকে ব্যানার্জি, অমল দত্ত, কৃষাণু দে। দুপাশে থাকছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান গ্যালারি।
ADVERTISEMENT
প্রতিমা থাকছে ইস্টবেঙ্গল ক্লাবের প্যাভিলিয়ন কৃষানু দে ভি.ভি.আই.পি.বক্সের আদলে মণ্ডপের ভিতরে।
ভাবনাকে রূপায়িত করেছেন শিল্পী প্রভাস গোপ। মধ্যমগ্রামের মিলনচক্র ক্লাবের এবারের কালীপুজো পরিচালনা করেছেন ক্লাবের মহিলা সদস্যরা। সম্পাদক হয়েছেন শতরূপা দাস।
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT